কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৮:২৮ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

গুমের শিকার পারভেজের মেয়ের আকুতিতে কাঁদলেন তারেক রহমান

তারেক রহমান ও পারভেজের মেয়ে। ছবি : সংগৃহীত
তারেক রহমান ও পারভেজের মেয়ে। ছবি : সংগৃহীত

গুমের শিকার বাবাকে জড়িয়ে ধরতে এক কিশোরীর আকুতি শুনে কেঁদে ফেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (০১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিএনপি আয়োজিত বিশেষ আলোচনা সভায় এমন দৃশ্যের অবতারণা ঘটে।

‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন তারেক রহমান। এ অনুষ্ঠানে নিজের আকুতি তুলে ধরেন, আওয়ামী লীগের শাসনামলে ২০১৩ সালের ডিসেম্বরে গুম হওয়া বংশাল থানা ছাত্রদল নেতা পারভেজ হোসেনের কিশোরী মেয়ে আদিবা ইসলাম হৃদি জানান, বাবাকে দেখে না সে অনেক বছর। তার ছোট্ট ভাইটিও দেখতে পায় না বাবাকে। এখন তার একটাই প্রশ্ন, সে আর তার ভাই তাদের বাবাকে আর কোনোদিন জড়িয়ে ধরতে পারবে কি না?

তার কান্নাভেজা এমন প্রশ্নে থমকে যায় পুরো সম্মেলন কেন্দ্র। অনেকের সঙ্গে এ সময় চোখের জল ধরে রাখতে পারেননি তারেক রহমানও। হৃদির বক্তব্যের পুরোটা সময় জায়ান্ট স্ক্রিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে চশমার ফাঁক দিয়ে বারবার চোখ মুছতে দেখা যায়। বাবাকে ফেরত পেতে এই মুহূর্তে হৃদির জন্য কিছু করতে না পারলেও চোখ থেকে জল ফেলে কষ্ট ভাগাভাগি করেন তার সঙ্গে।

সভায় হৃদি ছাড়াও সারা দেশ থেকে আসা নির্যাতিত ব্যক্তি ও তাদের স্বজনরা কষ্ট ও ভোগান্তির গল্পগুলো তুলে ধরেন। তারা জানান, স্বজন হারানোর বেদনার সঙ্গে আর্থিক টানাপড়েন, সন্তান আর তার ভবিষ্যতের চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছে ভুক্তভোগীদের।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের বাবা শুধু নিজের সন্তানের কথাই বলেননি, তুলে ধরেন অন্য শহীদদের অভিভাবকের কষ্টও। রাষ্ট্রের কাছে শহীদ পরিবারগুলোর দাবি, বিচারের মুখোমুখি করা হোক নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১০

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১১

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১২

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৪

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৫

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৬

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৭

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৮

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৯

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

২০
X