কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় পুশইন বন্ধ করতে হবে : জাগপা 

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে জাগপার নেতারা। ছবি : কালবেলা
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে জাগপার নেতারা। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান বলেছেন, কুমিল্লাসহ সারা দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে ভারত অবৈধভাবে মানুষ ঠেলে দিচ্ছে। শেখ হাসিনামুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ঠেলে দেওয়া এসব মানুষের মধ্যে সন্ত্রাসী পাঠানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা পালন করতে হবে, ভারতীয় পুশইন অবিলম্বে বন্ধ করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জাগপার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (০৩ জুলাই) তৃতীয় দিনে কুমিল্লার শাসনগাছা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দলটি ইতোমধ্যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ‘গণহত্যাকারী’ শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে।

পথসভায় আরও বক্তব্য রাখেন- জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, কুমিল্লা জেলা সভাপতি মো. সাইফুল ইসলাম, সহসভাপতি ইমদাদুল হক ইভান, সাংগঠনিক সম্পাদক মো. হাসিব, দেবিদ্বার উপজেলা সভাপতি রমজান আহমেদ জীবন, মুরাদনগর উপজেলা সভাপতি মো. সাকিব হাসান, হোমনা উপজেলা সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

তারা বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও দোসরদের বিচার করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। আগামী ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও করে আমরা জানিয়ে দিতে চাই, নতুন বাংলাদেশে আধিপত্যবাদ চলবে না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X