কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১২:৫৬ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৭:২৫ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগকে পরবর্তী প্রজন্ম চিনবেই না : রেজা কিবরিয়া

ড. রেজা কিবরিয়া। ছবি : সংগৃহীত
ড. রেজা কিবরিয়া। ছবি : সংগৃহীত

অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, শেখ হাসিনা এখনও ভাবে মানুষ তাকে ভালোবাসে। আওয়ামী লীগ এখন জনগণের ভালোবাসা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং এ দলটির ভবিষ্যৎ বিলুপ্তির দিকেই এগোচ্ছে।

সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এ মন্তব্য করেন তিনি।

রেজা কিবরিয়ার বলেন, বাংলাদেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। গত ১৬ বছরে দেশের গণতন্ত্র, অর্থনীতি এবং সমাজব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে দলটি। ১৬ বছরের দমনপীড়ন জনগণ ভুলে যাবে না। এ সময়জুড়ে বিচারহীনতা, গুম, হয়রানি ও ভয়ভীতির রাজত্ব কায়েম করা হয়েছে। এ দলটি বিলুপ্ত হয়ে যাবে, সময়ের ব্যাপারমাত্র। আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখা এখন অসম্ভব।

তিনি আরও বলেন, প্রবাসে অনেক আওয়ামী লীগ সমর্থক আছে, কারণ তারা নিপীড়নের শিকার হয়নি। যেসব প্রবাসী এখনও আওয়ামী লীগকে সমর্থন করে, তারা দেশের বাস্তবতা জানে না।

এ রাজনীতিবিদ বলেন, দেশের মানুষ এ দলটিকে ঘৃণা করে। দেশের ভেতরের সাধারণ মানুষ এখন আওয়ামী লীগ শুনলেই বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে ওঠে। আমাদের পূর্বপুরুষরা চিনত মুসলিম লীগকে, আওয়ামী লীগকে নয়।

রাজনৈতিক ইতিহাস টেনে এনে তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই জনগণের প্রিয় দল ছিল না। আমাদের পরবর্তী প্রজন্ম আওয়ামী লীগ চিনবেই না। এ দল মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যাবে। হাসিনা ভালো মানুষ না।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের তুলনা আগের সরকারের সঙ্গে করা অপমানজনক। আগের সরকারগুলোর ভুল থাকলেও তারা এতটাও গণবিরোধী ছিল না। গণতন্ত্রকে ধ্বংস করেছে শেখ হাসিনা। দেশে কেবল একদলীয় শাসন চলছিল। তার বাবা দেশের মানুষকে দিয়েছিলেন দুর্ভিক্ষ, আর তিনি দিয়েছেন শোষণ।

অর্থনীতিবিদ রেজা কিবরিয়া বলেন, সরকারের ব্যর্থতায় আমরাও অংশীদার। সরকারের এ চরম ব্যর্থতার দায় জনগণেরও রয়েছে যারা নীরব থেকেছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X