কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নুর-রাশেদের বিরুদ্ধে মামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা

নুরুল হক নুর ও মো. রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
নুরুল হক নুর ও মো. রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত

বরিশালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন এবং অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ।

শুক্রবার (০৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত গণঅধিকার পরিষদের ভূমিকা অপরিসীম। একটি বৈষম্যহীন, কল্যাণরাষ্ট্র বিনির্মাণে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গণঅধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মীরা হামলা-মামলা-জেল ও জুলুমের শিকার হয়েছে।

এতে বলা হয়, গণঅভ্যুত্থানে গণঅধিকার পরিষদ ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী শহীদ ও আহত হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী জামানায় যেভাবে আমরা হামলা-মামলা- বঞ্চনার শিকার হয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তার ধারাবাহিকতা দুঃখজনক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ধৃষ্টতার পরিচয় দিয়েছে। এই মামলা গ্রহণ করার নির্দেশনা দিয়ে বিচারক ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে, যা জুলাই গণঅভ্যুত্থান অবমাননার সামিল। এই মামলা শুধু নুরুল হক নুর, রাশেদ খাঁন ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা নয়, বরং জাতীয় পার্টির কাঁধে ভর করে পরাজিত ও পলাতক আওয়ামী ফ্যাসিবাদের ভয়ংকর প্রত্যাবর্তনের গভীর ষড়যন্ত্রের অংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নুরুল হক নুর, রাশেদ খাঁনসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মামলা গ্রহণের নির্দেশদাতা বিচারকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে গণঅধিকার পরিষদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১০

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১১

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১২

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৩

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৪

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৫

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৬

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৭

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৮

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৯

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

২০
X