কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প 

মোস্তফা জগলুল পাশা পাপেল। ছবি : কালবেলা
মোস্তফা জগলুল পাশা পাপেল। ছবি : কালবেলা

ঢাকার মিরপুরে অবস্থিত সাউথ এশিয়ান স্কলার স্কুল অ্যান্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শনিবার (০৫ জুলাই) দিনব্যাপী স্বাস্থ্যসেবামূলক এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মো. মোস্তফা জগলুল পাশা পাপেল। উপস্থিত ছিলেন ফেরদৌসী সুলতানা মিষ্টিসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জগলুল পাশা পাপেল বলেন, প্রাথমিকভাবে ডায়াবেটিস, ডেন্টাল ও অর্থোপেডিক্স রোগীদের এমবিবিএস ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরবর্তী পর্যায়ে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ধরনের জনকল্যাণমূলক কাজ সারাদেশব্যাপী চলমান থাকবে।

তিনি আরও বলেন, সামাজিক কর্মকাণ্ডগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নে স্থানীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিএনপি চাঁদাবাজদের স্থান দেবে না। যারা এসব অপকর্মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সিংহভাগ রোগী ছিলেন নারী ও বয়স্ক মানুষ। তারা বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় একজন নারী বলেন, এই ধরনের উদ্যোগ গরিব মানুষের জন্য আশীর্বাদ। যদি নিয়মিত এমন ক্যাম্প হয়, তাহলে অনেক রোগের আগেই প্রতিকার সম্ভব হবে, অপমৃত্যু কমে যাবে। অনুষ্ঠানের একাংশে স্থানীয় নেতাকর্মীরাও তাদের মতামত ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি আরও বিস্তৃতভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

মিরপুর, শাহ আলী, দারুস সালামের নেতা ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হইয়াছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক সদস্য আব্দুল্লাহ আব্দুল হাফিজুর রহমান শুভ্র, জিয়াউর রহমান জিয়া, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিক রনি। যুবনেতা খলিল চৌধুরী, তৌফিকুর রহমান চৌধুরী তুহিন,সাফায়েত রাব্বি আরাফাত, আবুল কালাম আজাদ লেনিন, রাশেদুজ্জামান ফয়সাল, মির্জা মামুন, রফিকুল ইসলাম রফিক, শ্যামল আহমেদ রাসেল, কুদ্দুস রহমান বিপ্লব, সান্তানুর রহমান রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা আক্তার হোসেন মামুন, হাফিজুর রহমান হাফিজ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম আহমেদ, এস এম শফিকুল ইসলাম, মহানগর পশ্চিম ছাত্রদল নেতা রফিকুল ইসলাম জিন্নাহ, সরওয়ার অলম পিয়াস, মিরপুর কলেজ আহ্বায়ক মাওদুদ আহমদ, দারুস সালাম থানা ছাত্রদলের আহবায়ক ইকবাল হাসান দিপু, জিহাদ হোসেন, রিজভী আহমেদ দীপ্তসহ প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X