কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সাজু

লিফলেট বিতরণ করছেন এস এ সিদ্দিক সাজু। ছবি : সৌজন্য
লিফলেট বিতরণ করছেন এস এ সিদ্দিক সাজু। ছবি : সৌজন্য

রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে শাহআলী থানায় বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকালে শাহআলী থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুর পক্ষ থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচি গুদারাঘাট আদর্শ টাওয়ার এলাকা থেকে শুরু হয়ে নবাব বাগের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। এ সময় বিএনপির শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়। নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় নেতারা জানান, রাষ্ট্র মেরামতের ৩১ দফা হলো দেশের জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতীক। তারা বলেন, দেশের জনগণ এই দাবি মেনে নেবে এবং গণতান্ত্রিক আন্দোলনে আরও বেশি সম্পৃক্ত হবে।

শাহআলী থানা বিএনপির নেতারা আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের পক্ষে কাজ করে আসছে। ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X