কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা অধ্যাপক মাহমুদা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ জুলাই) দুপুরে এক শোকবার্তায় তিনি বলেন, দৈনিক ‘আমার দেশ’ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মাতা রত্নগর্ভা অধ্যাপক মাহমুদা বেগম আজ ভোরে রাজধানীর মগবাজারস্থ বারাকাহ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বলেন, তার মৃত্যুতে মরহুমার পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। ধর্মপ্রাণ ও পরোপকারী মরহুমা মাহমুদা বেগম প্রতিবেশীদের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান। তিনি মেধা ও যোগ্যতা দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন, যারা স্ব স্ব পেশায় প্রতিষ্ঠিত। দোয়া করি- মহান রাব্বুল আলামিন যেন মরহুমা মাহমুদা বেগমকে জান্নাত নসিব এবং শোকাহত পরিবার-পরিজনদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মাহমুদা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X