কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৬:২১ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতিতে একেবারে এতিমরাই পিআর পদ্ধতি চায় : রিজভী

মিরপুর-১১ নম্বরের প্যারিস রোড বালুর মাঠে ‘আমার দেশ আমার মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিতে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
মিরপুর-১১ নম্বরের প্যারিস রোড বালুর মাঠে ‘আমার দেশ আমার মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিতে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এটা সমন্ধে কোনো ধারণাই নেই। এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। যারা রাজনীতিতে একেবারে এতিম, তারা এই পিআর পদ্ধতি চায়।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বরের প্যারিস রোড বালুর মাঠে ‘আমার দেশ আমার মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্মসূচির আয়োজন করে।

পিআর পদ্ধতি নিয়ে রিজভী বলেন, আপনার এলাকায় কোন লোক প্রতিনিধিত্ব করার লোক, কোন লোক দিনরাত কাজ করে, সেটি দেখে আপনি তাকে ভোট দেবেন। কিন্তু পিআর পদ্ধতি হলে আপনার পছন্দের প্রার্থী নয়; বরং আপনার প্রতিনিধি ঠিক করে দেবে দল। এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয়। এ দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অভ্যস্ত। তারা এই পদ্ধতিতে বিভ্রান্তিতে পড়ে যাবে।

নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা একতরফা নির্বাচন করে মজা পেয়েছিল। এখন অনেকে সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। বিল্ডিংই যদি না থাকে তাহলে সংস্কার করবেন কিসের? সংস্কার করবে একটি নির্বাচিত পার্লামেন্ট।

বিএনপির গভর্ন্যান্স মেমোরি আছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, অনেকেই বলে বিএনপির গভর্ন্যান্স মেমোরি (শাসনের স্মৃতি) নেই। ১৯৮৯ সাল থেকেই আমাদের শাসনের স্মৃতি রয়েছে। বিএনপি তিন-চারবার যোগ্যতার সঙ্গে দেশ শাসন করেছে। আমাদের আইনের শাসন, ন্যায়বিচারের শাসনের স্মৃতি আছে। এই স্মৃতি আছে বলেই, যখনই কোনো স্বৈরশাসক গণতন্ত্র ধ্বংসের পাঁয়তারা করেছে, তখনই বিএনপি একমাত্র পতাকাবাহী হিসেবে তার প্রতিবাদে রাজপথে থেকেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে সদস্য সচিব মোস্তফা জামান প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X