কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে বিএনপির নামে গণমাধ্যমে ইমেইল, রিজভী বললেন ‘ভুয়া’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

গভীর রাতে বিএনপির নামে ইমেইল খুলে গুজব ছড়ানোর চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার (৩ সেপ্টেম্বর) সকালে এ কথা জানান তিনি। এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) রাত ২টা ৭ মিনিটে বিএনপি অফিস নামক ইমেইল থেকে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিরসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শ্লীলতাহানির চেষ্টার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানকে দলের সব পর্যায় থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে আবু জাফর শামসুদ্দিন দিদারকে শায়রুল কবির খানের স্থলাভিষিক্ত হিসেবে মিডিয়া সেলে নিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, 'একটি কুচক্রী মহল এটি করেছে। এর কোনো সত্যতা নেই, ভুয়া। গুজব ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে ষড়যন্ত্রকারীরা।'

এদিকে, চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।

গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম। দুজনেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের ফলোআপ চিকিৎসায় সিঙ্গাপুর যান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X