কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে এই কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম এ তথ্য জানান।

তার পোস্টে লেখা হয়, ‘ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে। — নাহিদ’

এর আগে বিকেল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে অবরোধের ঘোষণা দেওয়া হয়। ওই পোস্টে লেখা হয়, ‘গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’

হামলার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে মাঠে রয়েছে, পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। পাশাপাশি চার প্ল্যাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম হামলার ঘটনার পর ফেসবুকে দেওয়া এক তীব্র প্রতিক্রিয়ায় বলেন, ‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা আমাদের ওপর হামলা চালিয়েছে। পুলিশ পাশে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকায় ছিল, পিছু হটেছে। আমরা যদি এখান থেকে জীবিত ফিরি, তবে মুজিববাদের কবর রচনাই হবে আমাদের অঙ্গীকার। না হলে হয়তো আর ফেরা হবে না।’

তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, ‘সারা বাংলাদেশের বিবেকবান ছাত্র-জনতা, বিশেষ করে গোপালগঞ্জের মানুষ, জেগে উঠুন। আজই দালাল ও দমননীতির কবর রচনার দিন। গোপালগঞ্জের দিকে এগিয়ে যান।’

গোপালগঞ্জে সংঘটিত এই হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং পরিস্থিতি গভীর পর্যবেক্ষণে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X