কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

অসহায় মানুষের পাশে সামাজিক উদ্যোগেই থাকতে হবে : আমিনুল হক

বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : কালবেলা

অসহায় মানুষের পাশে সামাজিক উদ্যোগেই থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা আশা করব, শুধু রাজনৈতিক দল নয়, যে কোনো সামাজিক সংগঠনের মাধ্যমেও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। তারই একটি বহিঃপ্রকাশ হলো আজকের হিউম্যানিটি অব বাংলাদেশের আয়োজন।’

শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর রূপনগরে ঢাকা-১৬ আসনের নিজ নির্বাচনী এলাকায় হিউম্যানিটি অব বাংলাদেশ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘থ্রি মেডিকেল ক্যাম্প আমরা শুরু করেছি। ভবিষ্যতেও এ ধরনের আরও সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে চাই। মানুষের পাশে দাঁড়ানোর এ প্রয়াস অব্যাহত থাকবে।’

বৃদ্ধাশ্রম প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমরা চাই না বাংলাদেশে বৃদ্ধাশ্রম তৈরি হোক। কিন্তু বাস্তবতা হলো, কিছু সন্তান তাদের মা-বাবাকে বৃদ্ধ বয়সে অবহেলা করে, রাস্তায় ফেলে যায়। এ সমাজে এই অমানবিক আচরণ আমাদের বৃদ্ধাশ্রম তৈরি করতে বাধ্য করছে। এ ধরনের সন্তানদের কখনোই ভালো মানুষ বলা যায় না।’

আমিনুল হক আরও বলেন, ‘আমাদের সমাজে অস্বাভাবিক আচরণকারী কিছু মানুষ আছে, যারা পারিবারিক দায়িত্ব ও মূল্যবোধ ভুলে গেছে। সমাজকে নতুন করে ঢেলে সাজাতে হবে, একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নে আমাদের এগিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানের শেষাংশে তিনি হিউম্যানিটি অব বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ‘নতুন সমাজ গড়তে এবং আগামীর মানবিক বাংলাদেশ নির্মাণে এই সংগঠনটি একটি বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- মানবতার বাংলাদেশের প্রধান উপদেষ্টা স ম জাহাঙ্গীর কবির জন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু প্রমুখ।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X