কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১০:৩৯ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে দিনের ভোট রাতে হবে না : আজাদ

নারী সমাবেশ। ছবি : কালবেলা
নারী সমাবেশ। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দিনের ভোট আর রাতে হবে না। এ জন্য আমরা ১৬টি বছর আন্দোলন করেছি। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। ৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের কথা বলার অধিকার থাকবে। নারীদের অধিকার নিশ্চিত হবে।’

রোববার (১০ আগস্ট) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘বাংলাদেশের অর্ধেক নারী। আমাদের দেশের নারীরা পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। নারীরা দেশ গড়ার মূল কারিগর। অবশ্য দেশের নারীরা এখন অনেক সচেতন। মিথ্যা কিছু বলে তাদের বোঝানো যাবে না।’

তিনি বলেন, ‘আমরা শহীদ জিয়ার সৈনিক। আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। বিগত ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে তার ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। এমন একজন মাতৃতুল্য নেত্রীকে পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল, যেখানে কোনো মানুষ বাস করে না। স্যাঁতসেঁতে একটি রুমে আমাদের মাতৃতুল্য নেত্রীকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তারপরও তিনি আওয়ামী সরকারের সাথে আপস করেননি।’

আবুল হোসেন আজাদ বলেন, ‘গত ১৬টি বছর দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। পরিকল্পিতভাবে মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘদিন পর দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ তৈরি হয়েছে।’

এ সময় বিএনপির এই কেন্দ্রীয় নেতা আগামী নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির নেতারাসহ ইউনিয়নের শত শত নারী কর্মী উপস্থিত ছিলেন। তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সর্বোতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস।

এ ছাড়া আরও বক্তব্য দেন- সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যশোর জেলা মহিলা দলের সহসভাপতি নুরুন্নাহার নুরি, যুগ্ম সম্পাদক নাজমা সুলতানা, উপজেলা মহিলা দলনেত্রী নাজমা পারভিন প্রমুখ।

কালবেলা/এমএসকেএম/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১০

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১১

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

১২

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

১৩

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

১৪

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১৫

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১৬

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১৭

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১৮

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১৯

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

২০
X