কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৭:২৫ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০১:১৫ এএম
অনলাইন সংস্করণ

ভোট নিয়ে যারা ষড়যন্ত্র করবে, রাজনীতি থেকে তারা হারিয়ে যাবে : টুকু

আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু‌। ছবি : কালবেলা
আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু‌। ছবি : কালবেলা

ভোট নিয়ে যারা ষড়যন্ত্র করবে, রাজনীতি থেকে তারা হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু‌।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ভোট নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে, তারাই জনগণের কাছে থেকে বিচ্ছিন্ন হয়েছে। জনগণের জন্য রাজনীতি করলে জনগণের অধিকার জনগণকে ফেরত দিতে হবে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। যে বাংলাদেশে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।

তিনি বলেন, এ রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন, তাদের এ দেশের মানুষের মুখের ভাষা বুঝতে হবে। মানুষ ২০১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারেনি। এ দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে স্থিতিশীল বাংলাদেশ চায়।

সুলতান সালাউদ্দিন বলেন, ফ্যাসিবাদের দোসররা আবার দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। আমরা নিরাপদ গণতান্ত্রিক জনগণের বাংলাদেশ চাই। জনগণের জন্য যারা কাজ করবে সবাই মিলে এরকম একটি সরকার চাই।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। বিএনপি এটাকে স্বাগত জানিয়েছে। আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণ তার পছন্দের সরকারকে বেছে নেবে। বিএনপি সব সময় একটি গণতান্ত্রিক ও নির্বাচনমুখী দল। জনগণের দল হিসেবে বিএনপিকেই জনগণ এবার ভোট দিবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে টুকু বলেন, আপনারা গণঅভ্যুত্থানের সরকার। আপনারা কোনো ব্যক্তির সরকার না, এ দেশের জনগণ আন্দোলন করে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। আপনাদের আমলে কারা আবার নতুন করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম প্রকাশ করতে হবে। কী কারণে তারা নির্বাচন বানচাল করতে নানা অজুহাত সৃষ্টি করছে, সেটিও জাতিকে জানাতে হবে। আমরা চাই- সহনশীল, ধৈর্যশীল এবং প্রত্যেকটি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এলাকার সমস্যা সমাধান করে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের স্বপ্ন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X