কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

টেকসই শান্তি প্রতিষ্ঠায় কূটনীতি ও সংহতির সমন্বয়ের আহ্বান কফিলউদ্দিনের

প্রারম্ভিক অনুষ্ঠান। ছবি : কালবেলা
প্রারম্ভিক অনুষ্ঠান। ছবি : কালবেলা

বিশ্বব্যাপী বিভাজন নিরসন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সমবেদনা, কূটনীতি ও সংহতির সমন্বয় অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম কফিলউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর উত্তরার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে বস্ত্র প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুফ্ট) মডেল জাতিসংঘ-২০২৫-এর প্রারম্ভিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

কফিলউদ্দিন আহমেদ বলেন, ‘দীর্ঘস্থায়ী শান্তি ও বিশ্বব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের একে-অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে, কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দিতে হবে এবং পারস্পরিক সংহতি বজায় রাখতে হবে।’

বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনা এবং জুলাই বিপ্লবের শহীদ ও উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অফ ট্রাস্টিজ বুক্টের চেয়ারম্যান ফারুক হাসান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আইয়ুব নবী খান ও জিপি ক্যাপ্টেন (অব.) এ এন এম রফিকুল আলম এনডিসি।

এসময় আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১১

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১২

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৩

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৪

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৫

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৬

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৭

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৮

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৯

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

২০
X