কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার ইস্যুতে ‘গরম’ ছিল এনসিপির সাধারণ সভা 

সভায় বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
সভায় বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

গত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থানের’ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫ নেতার ব্যক্তিগত সফরে কক্সবাজার যাওয়ার ঘটনার রেশ এখনো কাটেনি। এই ৫ নেতাকে শোকজের পর এবার দলীয় সাধারণ সভায়ও এ ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় নেতারা।

বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ৩টা পর্যন্ত ১০ ঘণ্টার বেশি সময় চলা দলের সপ্তম সাধারণ সভা কক্সবাজার ইস্যুতে অনেকটা গরম ছিল। গণঅভ্যুত্থানের বিশেষ দিনে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার স্ত্রী এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কক্সবাজার যাওয়াকে ভালো চোখে দেখেননি বেশিরভাগ সদস্য।

রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ আহ্বায়ক কমিটির সদস্যরা বৈঠকে অংশ নেন।

সভা সূত্রে জানা যায়, সভার প্রায় দুই ঘণ্টা ধরেই কক্সবাজার ইস্যু নিয়ে কথা হয়। দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের এই কাজের সমালোচনা করেন অনেক সদস্য। কিছু সদস্য ফেসবুকে শোকজের জবাব দেওয়া, দল এবং আহ্বায়ক, সদস্য সচিবকে নিয়ে প্রশ্ন তোলারও নিন্দা জানান। গুরুত্বপূর্ণ এই সময়ে ব্যক্তিগত সফরে কক্সবাজারে যাওয়াকে ভালো সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন নেতারা। জবাবে হাসনাত-সারজিসরাও তাদের ব্যাখ্যা জানান।

এনসিপির আহ্বায়ক কমিটির এক নেতা কালবেলাকে বলেন, ‘কক্সবাজার ইস্যুতে দলের ক্ষতি হয়েছে। তাই এটা নিয়ে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়। এসময় বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছেন। ৫ আগস্ট কেন এনসিপির কোনো কর্মসূচি ছিল না, এটা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন।’

ওই নেতা আরও বলেন, ‘৫ আগস্ট আমাদের ছাত্র-জনতার মুক্তি দিবস পালন করার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সেটা এক প্রকার সবাই ভুলেই গিয়েছিল। তা নিয়েও বেশ কিছুক্ষণ আলোচনা চলে।’

এ ছাড়া সভা থেকে দ্রুত আহ্বায়ক কমিটি থেকে কার্যনির্বাহী কমিটি গঠন করা এবং আগামী এক সপ্তাহ এনসিপির সাংগঠনিক সপ্তাহ পালনের সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। সাংগঠনিক সপ্তাহ চলাকালীন ৫টি জেলায় পদযাত্রা সম্পন্ন করা, জেলা, উপজেলা সমন্বয়কারীদের সঙ্গে বসা এবং বাকি থাকা কমিটিগুলো গঠন করার সিদ্ধান্ত হয়েছে। তবে দলীয়ভাবে এখনো পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করেনি এনসিপি।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X