কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ
জিয়াউর রহমান প্রসঙ্গে মাহফুজ

যিনি সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : কোলাজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : কোলাজ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘যিনি (জিয়াউর রহমান) সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে। শহীদ জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর।’

রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ ২০২৫ সালের জন্য আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘জনপ্রিয় এই অনুষ্ঠানটি শহীদ জিয়াউর রহমানের সময়ে শুরু হয়েছিল, যা রাজনৈতিক বিবেচনায় পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয়।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা রাজনীতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশু-কিশোরদের সাংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য নতুন কুঁড়ি আবার শুরু করছি।’

গত ১৫-১৬ বছর ধরে দেশে সাংস্কৃতিক শূন্যতার সৃষ্টি হয়েছে বলে জানান মাহফুজ আলম। তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে এক ধরনের দলীয় পৃষ্ঠপোষকতা সংস্কৃতি অঙ্গনকে একপেশে করে তুলেছিল। নতুন কুঁড়ির মাধ্যমে আমরা সেই শূন্যতা পূরণ করতে চাই এবং এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে শিল্পীরা দেশকে প্রতিনিধিত্ব করবে।’

আরও পড়ুন : রাজধানীতে ৮৩টি গাড়ি ডাম্পিং, ১২৭টিকে রেকার

নতুন কুঁড়ির থিম সং এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা নতুন, আমরা কুঁড়ি’ এই গানটি ঐতিহ্যবাহী থিম সং হিসেবে থাকবে, তবে প্রতি বছর নতুন থিম সং তৈরির পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানটির মূল কাঠামো আগের মতোই রাখা হয়েছে যাতে গান, নৃত্য, বক্তৃতা, আবৃত্তি ও গল্প বলাসহ সব শাখা থেকে নতুন প্রতিভা উঠে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X