কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৭:৩১ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আসন ভাগাভাগি নিয়ে কী বললেন নজরুল ইসলাম খান

নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

আগামী নির্বাচনে আসন ভাগাগভাগি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (১৭ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

আসন ভাগাভাগি বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, এ মুহূর্তে আসন ভাগাভাগির কোনো বিষয় নেই। যুগপৎ আন্দোলনে যারা একসঙ্গে ছিলেন, তারা সবাই ভোটে অংশ নেবেন। তবে এখনো দলে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি; তপশিল ঘোষণার পর এ বিষয়টি আলোচনার জন্য আসবে।

ফেব্রুয়ারিতে ভোট আয়োজন নিয়ে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, যারা বলছে ফেব্রুয়ারিতে ভোট হবে না, সেটা তাদের বিষয়। কিসের ভিত্তিতে বা কোন ক্ষমতায় তারা এটি বলছে, তা বিএনপির জানা নেই।

তিনি বলেন, না ভোট সংক্রান্ত কোনো প্রস্তাব বিএনপি থেকে দেওয়া হয়নি এবং আমাদের দেশে কোনো না ভোট হওয়ার অবস্থা তৈরি হবে না বলেও জানান তিনি।

সিইসির সঙ্গে বৈঠকে ভোট আয়োজন ও নিরপেক্ষতার পাশাপাশি সামগ্রিক নির্বাচনী প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, সীমানা নির্ধারণ, রাজনৈতিক দলের আচরণবিধি এবং ভোটের মাঠের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। তারা জানতে চেয়েছেন, সীমানা পুনঃনির্ধারণের প্রক্রিয়া কিসের ভিত্তিতে হচ্ছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী সম্পর্কেও আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে এবং প্রয়োজনে আরও বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে। প্রয়োজনে নৌবাহিনী ও কোস্টগার্ডও দায়িত্বে থাকবে বলেও জানানো হয়েছে।

প্রবাসীদের ভোট নিশ্চিতকরণের বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, সাধারণ পাসপোর্টধারীদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া সীমানা নির্ধারণে ভৌগলিক অখণ্ডতা, জেলা ও ভোটার সংখ্যার ভিত্তিতে এটি করা হচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

বিস্তারিত আসছে...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X