কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১২:০৮ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় : টুকু

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করে, তারা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় বলে মন্তব্য করেছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনের যে সময় দিয়েছে, এই সময়ে যারা নির্বাচন চায় না- তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক সেটা চায় না।

রোববার (১৭ আগস্ট) টাঙ্গাইলে সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম আবুল হাশেমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় টুকু এসব কথা বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছর এ দেশের গণতন্ত্র, জনগণের ভোটার অধিকার হরণ করে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। সেই ফ্যাসিবাদের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করার জন্য গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব গত ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে অন্য দেশের হাতে তুলে দিতে চেয়েছিল। কিন্তু এ দেশের ছাত্র-জনতার আন্দোলনের কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। দেশ এখন ফ্যাসিবাদমুক্ত। দেশে এখন গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সময়। যত তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন হবে, ততই দেশ ও জনগণের মঙ্গল হবে।

নেতাকর্মীদের উদ্দেশে সুলতান সালাউদ্দিন বলেন, আজকে জাতীয় স্বার্থের জায়গায় আমাদের দৃঢ় থাকতে হবে, যাতে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন না ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হাসান সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ গালা ইউনিয়নের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গসংগঠনের নেতারা।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X