কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে পুলিশি নির্যাতনের শিকার বিএনপি কর্মী ইব্রাহিম সুস্থতার পথে

হাসপাতালে ইব্রাহিমকে দেখতে যান ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু। ছবি : কালবেলা
হাসপাতালে ইব্রাহিমকে দেখতে যান ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু। ছবি : কালবেলা

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ২০২৩ সালের অক্টোবরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের নির্মম নির্যাতনের শিকার বিএনপি কর্মী ইব্রাহিম (৫০) দীর্ঘ চিকিৎসার পর অবশেষে বাড়ি ফেরার অপেক্ষায়। গুরুতর ফিমার ফ্র্যাকচারে আক্রান্ত হয়ে তিনি ভর্তি হন ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর)।

কার্ডিয়াক জটিলতার কারণে তার অস্ত্রোপচার ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবুও নিটোরের পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমে অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে তিনি সুস্থ হয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।

চিকিৎসা প্রক্রিয়ার প্রতিটি ধাপ নিবিড়ভাবে তদারকি করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক যুগ্ম মহাসচিব কার্ডিওলজিস্ট ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

সর্বশেষ বুধবার (২৭ আগস্ট) রাতে নিটোরে ইব্রাহিমকে দেখতে যান তিনি। সে সময় ডা. বিটু বলেন, ইব্রাহিম সুস্থ হয়ে উঠেছেন। দু-এক দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির রাজপথের প্রতিটি আহত যোদ্ধার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির ত্যাগী কর্মীদের আত্মদান ও আত্মত্যাগের কারণেই বাংলাদেশ আজ স্বৈরশাসন মুক্তির সংগ্রামে বিজয়ের পথে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১০

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১১

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১২

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১৩

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৪

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৫

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৬

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৭

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৮

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৯

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

২০
X