কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রোডম্যাপ কার্যকরের আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
খেলাফত মজলিসের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী রোডম্যাপের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে খেলাফত মজলিস।

দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে রোডম্যাপ ঘোষণা দেওয়া হয়েছে তা কার্যকর হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। এর পূর্বেই জাতীয় ঐকমত্যের আলোকে জুলাই সনদ ঘোষণা এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে তার আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, পেশিশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নতুন বাংলাদেশে সবার।

তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বেই প্রয়োজনীয় সংস্কার জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন এখনো কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। গণহত্যাকারী পতিত ফ্যাসিস্টদের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান নয়। গণঅভ্যুত্থান পরবর্তি বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় সংস্কারের পক্ষে জনরায় শুরু থেকেই রয়েছে। সরকারকে জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১০

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১১

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১২

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১৩

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৪

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৫

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১৬

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১৮

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

১৯

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

২০
X