কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১২:১১ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১২:৩২ এএম
অনলাইন সংস্করণ

আসিফ নজরুলকে তুলোধুনো করলেন হাসনাত আবদুল্লাহ

আইন উপদেষ্টা আসিফ নজরুল ও হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
আইন উপদেষ্টা আসিফ নজরুল ও হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে তুলোধুনো করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (২৯ আগস্ট) নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে পোস্ট দেন আসিফ নজরুল। সেই পোস্টের কমেন্টে কড়া ভাষায় এ প্রতিক্রিয়া জানান হাসনাত।

এর আগে শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে আসিফ নজরুল তার ফেসবুকের ভেরিফায়েড পেজে পোস্টে লেখেন, ‘ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তারপর কিছুক্ষণ পর ১১টা ৪ মিনিটে সেই পোস্টের কমেন্টে লেখেন, ‘প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার।যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।’

এ সময় হাজারো মানুষকে হাসনাতের মন্তব্যকে সমর্থন দিতে দেখা গেছে।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় রক্তাক্ত আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পরে ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন সংগঠনটির নেতাকর্মীরা।

নুরের ফেসবুকে দেওয়া একাধিক লাইভে দেখা গেছে, তার মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত। নাক ফেটে গেছে। এ সময় দলীয় নেতাকর্মীদের তাকে স্ট্রেচারে করে হাসপাতলে নিয়ে যেতে দেখা যায়।

একটি সূত্র জানায়, দ্বিতীয় দফায় জাপা নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। গণঅধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু তারা ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জ করা হয়। এতে নুরসহ বেশ কয়েকজন আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১০

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১১

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১২

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৩

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৪

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৫

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৬

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৭

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৮

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৯

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

২০
X