স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

আসন্ন ইংল্যান্ড সফরের জন্য অনূর্ধ্ব–১৯ দলের ১৫ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরও ৫ জনকে। দলকে নেতৃত্ব দেবেন তরুণ অলরাউন্ডার আজিজুল হাকিম, যিনি সাম্প্রতিক সিরিজগুলোতেও অধিনায়কত্ব করেছেন।

আজিজুলের নেতৃত্বে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে শিরোপা জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। সেই সাফল্যের সঙ্গী অনেকেই থাকছেন এবারের ইংল্যান্ড সফরেও। যুব টাইগাররা ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।

সফরের সূচি

  • ৫ সেপ্টেম্বর – ১ম ওয়ানডে, লাফবোরো
  • ৭ সেপ্টেম্বর – ২য় ওয়ানডে, লাফবোরো
  • ১০ সেপ্টেম্বর – ৩য় ওয়ানডে, ব্রিস্টল
  • ১২ সেপ্টেম্বর – ৪র্থ ওয়ানডে, বেকেনহাম
  • ১৪ সেপ্টেম্বর – ৫ম ওয়ানডে, বেকেনহাম

বাংলাদেশ দল ৩১ আগস্ট লন্ডনের উদ্দেশে রওনা দেবে। ১ সেপ্টেম্বর পৌঁছানোর পরদিন লাফবোরোয় অনুশীলনে নামবে তারা। এরপর ৩ সেপ্টেম্বর আয়ারল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে মূল সিরিজের জন্য নিজেদের ঝালিয়ে নেবে আজিজুল-আবরাররা।

ঘোষিত দল

মূল স্কোয়াড: জাওয়াদ আবরার, আজিজুল হাকিম (অধিনায়ক), সামিউন বশির, দেবাশীষ সরকার, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকি, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম ও ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ডবাই: আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ, শাহরিয়ার আজমির, রাফি উজ্জামান ও মোহাম্মদ সবুজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

১০

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১১

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১২

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৩

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৫

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৬

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৮

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৯

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

২০
X