কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের শঙ্কা কাটবে না : মঞ্জু

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন অন্তর্বর্তী সরকারের আচরণ কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা এবং সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে। এটা দূর না হলে এবং তাদের কর্মকাণ্ডে দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের শঙ্কা কাটবে না।

তিনি নির্বাচন সুষ্ঠুভাবে করার স্বার্থে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমিয়ে আনার জন্য প্রধান উপদেষ্টাকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

মঙ্গলবার (০২ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে ৭টি রাজনৈতিক দলের নেতারা তার বাসভবন যমুনায় বৈঠকে মিলিত হন। বৈঠকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, সি আর আবরার, আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান এসময় উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, নুরুল হক নুরের ওপর হামলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনায় সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ‍্যে সমন্বয়হীনতার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে এটা খুবই দুঃখজনক।

নির্বাচনে অতীতে যারা খুবই সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন প্রয়োজনে তাদের চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া যায় কিনা তা বিবেচনার অনুরোধ জানিয়ে তিনি বলেন, লটারির মাধ্যমে কর্মকর্তাদের পোস্টিং না দিয়ে দক্ষ ও যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষ নিয়োগ নীতি অনুসরণ করা যেতে পারে।

নির্বাচনী সহিংসতা রোধে জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে নির্বাচন সমন্বয় কমিটি গঠনের আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় দূর করার জন্য সব বাহিনীর সদস্যদের সঙ্গে ফিজিক্যাল ও ভার্চুয়াল মিটিং করে উদ্দীপনা তৈরির জন্য প্রধান উপদেষ্টাকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান এবি পার্টির নেতারা।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X