সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

দিনদুপুরে ছাত্রদল নেতাকে কোপাল ছাত্রলীগের কর্মীরা

ছাত্রদল নেতা সাইফুল ইসলাম নোবেল। ছবি : সংগৃহীত
ছাত্রদল নেতা সাইফুল ইসলাম নোবেল। ছবি : সংগৃহীত

সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম নোবেলকে কুপিয়ে গুরুতর আহত করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কলেজের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইস্রাফিল সুমন বলেন, আমি সোনাগাজী পৌর শহরের তাকিয়া রোড় থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলাম। তখন নোবেলও আমার গাড়িতে ওঠে। গাড়িটি কলেজ এলাকা পার হতেই কয়েকজন পেছন থেকে ডাক দিয়ে আমাদের গাড়ি থামায়। গাড়ি থামিয়ে নোবেলকে মারধর করে। হামলাকারীদের হাতে ছুরিসহ বিভিন্ন অস্ত্র ছিল। সেগুলো দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়।

তিনি আরও বলেন, নোবেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আমি হামলাকারীদের কাউকে ধরে রাখতে পারিনি। তবে নোবেল তাদের চেনে।

সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর ইসলাম সম্রাট বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আসিফ ও নিলয় নামের দুজন নোবেলের ওপর হামলা করেছে। আমরা এ হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X