রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে অস্বীকার করা হবে : জামায়াত নেতা আযাদ

হামিদুর রহমান আযাদ। ছবি : সংগৃহীত
হামিদুর রহমান আযাদ। ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে অস্বীকার করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, আমরা সবসময় বাংলাদেশের আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া মেনেই রাজনীতি করে আসছি। স্বাধীনতার যুদ্ধ যে আমাদের জাতির অর্জন, তা আমরা বারবার বলেছি। বাংলাদেশকে মেনে নিয়েই সবাই রাজনীতি করছে, আমরাও তাই করি। সুতরাং অতীতের কথা টেনে আনার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা।

এ সময় জুলাই সনদ নিয়ে জামায়াতের এই নেতা বলেন, বারবার ভুল পদক্ষেপ করলে জুলাই সনদ পুনরায় চ্যালেঞ্জের মুখে পড়ে। তাহলে কি আমরা সারা জীবন এই সংকটে ভুগব? সারা জীবন রক্ত বা জীবন দিতে থাকব—এমন প্রশ্নও রাখেন তিনি।

জুলাই সনদের আইনি যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আমরা কি বারবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করার জন্য সংস্কার করছি? অবশ্যই নয়। সেজন্য ‘সংবিধান অর্ডার ২০২৫’ জারি করা হলে কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না, এবং এটি আইনগতভাবে এক শক্তিশালী অবস্থান হিসেবে থাকবে।

তিনি বলেন, সংবিধানের আর্টিকেল ৭-এ জনগণের পরম ইচ্ছার কথা বলা আছে। তার ভিত্তিতে যদি এই সংবিধান অর্ডারটি জারি হয়, এটি হবে সবচেয়ে শক্তিশালী। এরপর আমরা বলেছি, সরকার এটিকে আরও শক্তিশালী করতে পারে। অর্থাৎ শক্তির ওপর শক্তি, জোরের ওপর জোর, যদি এ নিয়ে আবার গণভোট হয়। সেক্ষেত্রে আর কোনো ছিদ্র বা উন্মুক্ত জায়গা থাকবে না। আইনি বা অন্য কোনোভাবে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না। এ প্রস্তাবই আমরা দিয়েছি।

জুলাই সনদের আইনি ভিত্তি সংক্রান্ত আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তা গ্রহণযোগ্য হবে বলেও মন্তব্য করেন জামায়াতের ইসলামীর এই নেতা। তিনি বলেন, আমরা আগামীতে যে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছি, সেটি হবে সুষ্ঠু এবং ইতিহাসের সেরা নির্বাচন। সবই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন হয়। আমরা এরই মধ্যে বলেছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত। জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করে সেই ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X