কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আখতারের ওপর হামলা কাপুরুষোচিত আচরণ : বিএনপি

আখতারের ওপর হামলা ও বিএনপির ব্রিফিং। ছবি : সংগৃহীত
আখতারের ওপর হামলা ও বিএনপির ব্রিফিং। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ কাপুরুষোচিত আচরণ বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম‍্যানহাটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি বলেন, এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ কাওয়ার্ডলি ঘটনা। এক-দুজন একসঙ্গে এসে ডিম নিক্ষেপ করে ছবি তুলে তারা পালিয়েছে। এগুলো হচ্ছে বিতাড়িত স্বৈরাচারের দোসর, যারা এখানে সেখানে পালিয়ে আছে এবং বিভিন্ন অপ্রীতিকর ঘটনার চেষ্টা করছে।

হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ হলো বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপের জন্য সাসপেনডেড দল, তাদের নেত্রী ভারতে পালিয়ে গেছেন। তাদের এখন আর কিছু নেই। তাদের দলও নেই, সব ধ্বংস হয়ে গেছে। এগুলো যত করবে তাদের ব্যর্থতা এবং বাংলাদেশ থেকে তাদের বিচ্ছিন্ন অবস্থান পরিষ্কারভাবে ফুটে উঠবে।

তিনি বলেন, এ ধরনের ঘটনা এড়ানোর জন্য কিছু লজিস্টিকাল সমস্যা যেমন এম্বাসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় থাকা দরকার। এ ধরনের সমন্বয় থাকলে এসব সমস্যা কোনো ব্যাপারই নয়। আমাদের দলকে বলে দিলেও দল সুসংগঠিত, ফলে এমন ঘটনা দূরের কথা, তারা পাত্তাও পেত না। তারা পাশে থাকলে আওয়ামী লীগ দাঁড়ানোর মতো কোনো স্পেস পাবে না। এ ঘটনায় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের পার্মানেন্ট এম্বাসি ও ইউএনের মধ্যে সমন্বয় থাকা উচিত ছিল।

এদিকে এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এটা আমি খুব বিব্রতবোধ করি না এজন্য যে, বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকেই হয়ে আসছিল। যখন কোনো সরকার বা দল সফর করে তখন বিরোধী দলে যে থাকে তারা এখানে এসে স্লোগান দেয়। আমেরিকা একটি ডেমোক্রেটিক দেশ। ১০ থেকে ২০ জন এসে স্লোগান দিতে পারে। ডিম মারতে পারে। তবে এটা নিঃসন্দেহে ব্যাড কালচার।

ডা. তাহের বলেন, এটা খুব ব্যতিক্রমধর্মী এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়। কারণ ১০ থেকে ২০ জন এসে ডিম মেরে দিতে পারে। তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই কালচারটা খুবই নেগেটিভ। এটার অবসান হওয়া উচিত। এখানে যারা করছে তারা অপমানিত হয়েছে। যারা করছে তারাই কনডেমনড হয়েছে, তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১০

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১১

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১২

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৩

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৪

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৫

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৭

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৮

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৯

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

২০
X