কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জীবিত সানাউল্লাহর চেয়ে মৃত সানাউল্লাহ আরও বেশি শক্তিশালী

ঢাকা আইনজীবী সমিতির ভবনে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া হল উদ্বোধন। ছবি : কালবেলা
ঢাকা আইনজীবী সমিতির ভবনে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া হল উদ্বোধন। ছবি : কালবেলা

ঢাকার আইনজীবী সমিতির ভবনে বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া হল উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা আইনজীবী সমিতির চতুর্থ তলায় এ হল উদ্বোধন করা হয়। এসময় আইনজীবীরা তাকে স্মরণ করে বলেন, জীবিত সানাউল্লাহ মিয়ার চাইতে মৃত সানাউল্লাহ আরো বেশি শক্তিশালী।

অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে সানাউল্লাহের সহধর্মিণী রানু আক্তার, তিন সন্তান শফিকুর রহমান রানা, শিবলী রহমান ও সাবরিনা মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম বলেন, সানাউল্লাহ মিয়া ছিলেন আইন অঙ্গনের একজন নিবেদিত প্রাণ। উনি আমাদের নিয়ে এতোই ব্যস্ত থাকতেন যে পরিবারকে সময় দিতে পারতেন না। আজ সানাউল্লাহ মিয়ার অভাব অনুভব করি। উনি না থাকায় আমরা অনেক বিশৃঙ্খল অবস্থায় আছি। উনি থাকলে, ওনার এক ডাকেই আমরা ঐক্য হতাম।

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন বলেন, আইনজীবীদের মধ্যে একজনের নাম যদি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, তিনি সানাউল্লাহ মিয়া। তিনি বিএনপিকে ভালবাসতেন, জাতীয়তাবাদী নীতি আদর্শ ধারণ করেছেন। আমার জীবদ্দশায় দুটি ভালোলাগার জিনিস দেখে গেলাম, হাসিনা বিদায় ও আইনজীবী সমিতিতে সানাউল্লাহ মিয়ার নামে স্বীকৃতি। যতদিন এ সমিতি থাকবে, ততদিন মানুষ তার নামটি স্মরণ করে দোয়া করবে।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, উনি সারাক্ষণ দলের জন্য নিবেদিত ছিলেন। এই পার্টি অফিস, কিছুক্ষণ পর গুলশান কিছুক্ষণ পর ঢাকা বারে ওনাকে দেখা যেতো। রাতের ২টা পর্যন্ত উনি এভাবে সময় দিয়েছেন। আমরা মনে করেছিলাম, আমাদের নেতাকে আমরা হারিয়েছি। আজ মনে হচ্ছে, জীবিত সানাউল্লাহ মিয়ার চাইতে মৃত সানাউল্লাহ আরও বেশি শক্তিশালী। তার কর্ম সেটি প্রমাণ করেছে।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, উনি আমার একজন অভিভাবক ছিলেন। আমাদের সর্বদা খোঁজ খবর রাখতেন৷ আমি স্যারকে খুব কাছ থেকে দেখেছি। উনি একজন দেশপ্রেমিক ও আইনজীবী প্রেমিক মানুষ ছিলেন। আপনারা ওনার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে আপনারা ওনাকে ক্ষমা করে দিবে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১০

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১১

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১২

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৩

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৫

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৬

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৭

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৮

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

২০
X