কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলশিক্ষার্থীদের নিয়ে লায়ন কল্লোলের হাইজিন ক্যাম্পেইন শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লায়ন কল্লোল লিমিটেড তাদের পণ্য ‘মামা লেমন লিকুইড ডিশওয়াশ’ নিয়ে নতুন কিচেন হাইজিন সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর লেকশোর হাইটসে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জাইকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, লায়ন কল্লোল লিমিটেড ও কল্লোল গ্রুপ অব কোম্পানিসের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ উদ্যোগের আওতায় বর্তমানে মানিকগঞ্জ জেলার ৬৫১টি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। যার মাধ্যমে ৩য় ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থীরা হাত ধোয়া, খাবার নিরাপদে রাখা ও সঠিকভাবে থালাবাসন পরিষ্কারের মতো গুরুত্বপূর্ণ অভ্যাস শিখছে। পাশাপাশি তারা প্রশিক্ষণ পাচ্ছে ‘হাইজিন অ্যাম্বাসাডর’ হিসেবে যাতে, এই জ্ঞান পরিবার ও কমিউনিটিতে ছড়িয়ে দিতে পারে।

প্রশিক্ষণ প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে জাইকার রেগুলেটরি অ্যান্ড কোঅর্ডিনেটিং (এসটিআইআরসি) প্রোজেক্টের তিনটি ধাপে। প্রথমে শিক্ষকদের বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ, এরপর সেই শিক্ষকরা অন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেন এবং সর্বশেষ ধাপে ইন্টারঅ্যাকটিভ ক্লাসের মধ্যমে শিক্ষার্থীদের শেখানো হয়।

জাইকা বাংলাদেশের প্রোজেক্ট ফর্মুলেশন অ্যাডভাইজর মিস ওকাদা আকিকো বলেন, ‘শিশুরা যখন ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে শেখে তখন তারা নিজেদের পরিবার ও সমাজকে আরও স্বাস্থ্যকর করে তোলে।’ এ ছাড়াও তিনি দীর্ঘমেয়াদি কার্যকরী সামজিক প্রভাব তৈরি করতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

লায়ন কল্লোল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাকেশি হাসেগাওয়া বলেন,‘লায়ন-এর বৈশ্বিক হাইজিন দক্ষতা এবং কল্লোল গ্রুপের শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক একত্রে বাংলাদেশে প্রতিদিনের স্বাস্থ্যবিধি অভ্যাসে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে। তিনি জাইকা ও কল্লোল গ্রুপকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।’

কল্লোল গ্রুপ অব কোম্পানিসের ব্যবস্থাপনা পরিচালক জনাব গোলাম মোস্তফা বলেন, ‘কমিউনিটির সুস্বাস্থ্য ও দীর্ঘমেয়াদি হাইজিন সচেতনতা বাড়াতে এই উদ্যোগে যুক্ত হতে পেরে তারা গর্বিত।’

কালবেলা/এটিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X