কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর চকবাজার থানা খতমে নবুওয়ত কমিটি গঠন

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ঢাকা মহানগর লালবাগ জোনের চকবাজার থানা কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (০১ অক্টোবর) কমিটি গঠন উপলক্ষে ইসলামবাগ মাদ্রাসায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাওলানা জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী।

সভায় মাওলানা জসিম উদ্দিনকে সভাপতি, মুফতি শিবলী খানকে সেক্রেটারি এবং মাওলানা জুনায়েদ আইয়ূবীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী বলেন, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিভিন্ন দেশের খ্যাতিমান ইসলামি স্কলারগণ অংশ নেবেন ইনশাআল্লাহ। আসন্ন সেই মহাসম্মেলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সফল করার জন্য দেশের সর্বস্তরের উলামায়ে কেরামসহ আপামর তৌহিদি জনতার প্রতি আহ্বান জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন— মাওলানা যুবায়ের আহমদ, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা মুজিবুর রহমান হামীদী, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা সুলতান মুহিউদ্দিন, মাওলানা আব্দুল্লাহ্ ইয়াহইয়া, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আব্দুল কাইউম কাসেমী, মুফতি নাসির উদ্দীন, মাওলানা ইয়ামিন হুসাইন আজমী, মুফতি নিজাম উদ্দিন, মাওলানা হিফজুর রহমান, মুফতি রশিদ আহমদ নাঈম, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা হাবিব আহমদ, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা সুহাইল আহমেদ, মাওলানা সোলাইমান ঢাকবী, মুফতি মোফাজ্জল হোসেন, মুফতি মাহমুদ জাব্বার, মাওলানা আমিনুল ইহসান, মাওলানা জাবেদ কাসেমীসহ প্রমুখ নেতারা।

সভায় বক্তারা খতমে নবুওয়ত রক্ষায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সংগঠনকে শক্তিশালী করার প্রতি গুরুত্বারোপ করেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৪

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৫

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৬

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৭

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৮

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৯

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

২০
X