স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১২:২১ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যর্থতার পর পুরো গ্যাবন দলকে নিষিদ্ধ করল দেশটির সরকার

গ্যাবন ফুটবল দল। ছবি : সংগৃহীত
গ্যাবন ফুটবল দল। ছবি : সংগৃহীত

আফ্রিকার ছোট্ট দেশ গ্যাবন। ছোট্ট এ দেশটি অবশ্য এবার শিরোনামে এসেছে খুবই অদ্ভুত কারণে। আফ্রিকা কাপ অব নেশন্সে লজ্জাজনক পারফরম্যান্সের পর গভীর সংকটে পড়েছে গ্যাবন জাতীয় ফুটবল দল। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ হেরে এক পয়েন্টও না নিয়ে ছিটকে পড়ার পর সরাসরি হস্তক্ষেপ করেছে দেশটির সরকার। জাতীয় দলকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখে বরখাস্ত করা হয়েছে প্রধান কোচ থিয়েরি মুইয়ুমাসহ পুরো কোচিং স্টাফকে। পাশাপাশি দল থেকে বাদ দেওয়া হয়েছে অধিনায়ক ব্রুনো ইক্যুয়েলে মানগা ও তারকা ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক ওবামেয়াংকে।

স্পোর্টস বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সিমপ্লিস ডিজিরে মামবুল স্বাক্ষরিত এক সরকারি আদেশে জানানো হয়, দলের এই পারফরম্যান্স ‘রাষ্ট্রের মূল্যবোধ, নৈতিকতা ও পেশাদার ধারার পরিপন্থি’। বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, জাতীয় দলের এই ব্যর্থতা রাষ্ট্রীয় বিনিয়োগের যথাযথ প্রতিফলন নয় এবং ফুটবল ফেডারেশনকে এ ঘটনার পূর্ণ দায় নিতে হবে।

মাঠের লড়াইয়ে গ্যাবনের টুর্নামেন্ট মোটেই ভালো যায়নি। প্রথম ম্যাচে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হার, এরপর মোজাম্বিকের কাছে ৩-২ গোলে অপ্রত্যাশিত পরাজয়, আর শেষ ম্যাচে আইভরি কোস্টের কাছে ৩-২ ব্যবধানে হার—তাও ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও ম্যাচ হারানো, সব মিলিয়ে সমালোচনার ঝড় ওঠে দেশে।

দলের পারফরম্যান্স নিয়ে স্থানীয় গণমাধ্যমে তীব্র সমালোচনা হয়েছে। কৌশলগত ভুল, রক্ষণভাগের দুর্বলতা, দলগত সমন্বয়ের অভাবের পাশাপাশি মাঠের ফলাফল ও সরকারি ব্যয়ের বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা।

এদিকে দলের সবচেয়ে বড় তারকা ওবামেয়াংয়ের বিষয়টিও বিতর্ক উসকে দিয়েছে। দ্বিতীয় ম্যাচের পর বাম ঊরুর চোটের কথা বলে তিনি শিবির ছাড়েন এবং শেষ ম্যাচে আর খেলেননি। ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড সরাসরি ফ্রান্সে ফিরে মার্সেই ক্লাবে যোগ দেন। গ্যাবন ফুটবল ফেডারেশনের দাবি, চিকিৎসক দলের সিদ্ধান্তেই তার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে অব্যাহতি দেওয়া হয়।

তবে সবকিছু মিলিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের করুণ ব্যর্থতা গ্যাবন ফুটবলের জন্য শুধু ক্রীড়াজগতের ঘটনা নয়; বরং রাজনৈতিক পরিণতিও বয়ে এনেছে। দল কবে ফিরবে, নতুন করে কীভাবে গড়া হবে—এখন সেটিই বড় প্রশ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১০

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৩

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৪

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৫

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৬

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৭

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৮

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৯

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

২০
X