কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০১ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের স্বাস্থ্যসেবা দিতে সরকার ব্যর্থ : আমীর খসরু

বিএনপির ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার অনুষ্ঠানে বক্তব্য দেন আমীর খসরু। ছবি : কালবেলা
বিএনপির ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার অনুষ্ঠানে বক্তব্য দেন আমীর খসরু। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকে গোটা ঢাকা শহরের মানুষ ডেঙ্গুর মধ্যে বাস করছে। দেশের মানুষ এখন অতীষ্ঠ। অথচ লাখ লাখ কোটি টাকা ব্যয় হচ্ছে স্বাস্থ্য খাতে।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক তিন দিনের লিফলেট বিতরণ কর্মসূচির প্রথম দিনে ঢাকা উত্তরে মিরপুর জোনে মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের কাছে এই অনুষ্ঠান হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে, যেভাবে ব্যাংক ও শেয়ারবাজার লুট করা হচ্ছে, দুর্নীতির মাধ্যমে মেগাপ্রজেক্টে লুটপাট হচ্ছে সেভাবে স্বাস্থ্যসেবার নাম দিয়ে লাখ লাখ কোটি টাকা লুট করে বাংলাদেশের মানুষকে ডেঙ্গুর শিকার হতে হচ্ছে। এভাবে দেশের মানুষের প্রত্যেকদিন জীবন যাচ্ছে। অথচ স্বাস্থ্য খাতে তারা প্রচুর টাকা ব্যয় করে। প্রকৃতপক্ষে দেশের মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ তার পকেট থেকে স্বাস্থ্য খাতের জন্য যে টাকা ব্যয় করে তার চেয়ে কম ব্যয় করে আফগানিস্তানের মানুষ। তবুও বাংলাদেশের মানুষ তার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। সুতরাং এই দখলদার, ফ্যাসিস্ট ও অবৈধ সরকারকে হটাতে হবে। আজকে দেশের সব মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। কারণ দেশের মানুষ তার ব্যবসা-বাণিজ্য হারাচ্ছে, জীবনের নিরাপত্তা হারাচ্ছে, ভোটাধিকার হারাচ্ছে এমনকি স্বাস্থ্যসেবাও হারাচ্ছে।

তিনি আরও বলেন, আজকে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে এই সরকারের বিরুদ্ধে বিজয়ী হতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। যারা দেশের মানুষের স্বাস্থসেবার দিকে নজর রাখবে, জনগণের কাছে দায়ী ও জবাবদিহিতা থাকবে। তারা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। সুতরাং এই সরকারকে পদত্যাগে বাধ্য ও নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X