কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন অভিযানে পাশে থাকা দেশগুলোতে ভেনেজুয়েলার বার্তা

ভেনেজুয়েলার পতাকা। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার পতাকা। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে দেশটির পাশে দাঁড়িয়েছে মিত্ররা। তারা মার্কিন অভিযানের নিন্দাসহ বিভিন্ন বার্তা দিয়েছেন। এবার এসব দেশকে বার্তা দিয়েছে ভেনেজুয়েলা।

রোববার (০৪ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর লাতিন আমেরিকার বিভিন্ন দেশের পক্ষ থেকে পাওয়া সমর্থনকে স্বাগত জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। বিশেষ করে সাবেক মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাদোরের সংহতি প্রকাশের বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে কারাকাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইয়ভান গিল বলেন, ওব্রাদোরের প্রতি বলিভারিয়ান সরকার ‘গভীর কৃতজ্ঞতা’ প্রকাশ করছে। তিনি বলেন, এই সমর্থন লাতিন আমেরিকার দেশগুলোর ঐতিহাসিক বন্ধন এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপবাদবিরোধী অভিন্ন অবস্থানের প্রতিফলন।

বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘বৈশ্বিক স্বৈরাচার’ কায়েমের অভিযোগ আনা হয় এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় যেসব কণ্ঠ সোচ্চার হয়েছে, তাদের প্রশংসা করা হয়।

এর আগে মেক্সিকো সরকার যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। এক বিবৃতিতে মেক্সিকো এটিকে ‘ভেনেজুয়েলার জনগণের সার্বভৌমত্বের ওপর উদ্ধত হামলা এবং তাদের প্রেসিডেন্টকে অপহরণ’ বলে উল্লেখ করে। একই সঙ্গে বলা হয়, এই হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুতরভাবে ঝুঁকির মুখে ফেলেছে।

ভেনেজুয়েলার প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করা অন্যান্য লাতিন আমেরিকান দেশের মধ্যে রয়েছে ব্রাজিল, কলম্বিয়া ও কিউবা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১০

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১১

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১২

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৩

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৪

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৫

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৬

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৭

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৮

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৯

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

২০
X