কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৩১ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নতুন সংকট তৈরি হলে আরও একটা গণঅভ্যুত্থান হবে : মঞ্জু

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। ছবি : সংগৃহীত

‘জুলাই সনদ’ বাস্তবায়নে নতুন সংকট তৈরি হলে আরও একটা গণঅভ্যুত্থান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।

রোববার (৫ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয় তোলে ধরে মজিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘আলোচনায় একটাই বিতর্ক, তা হলো জুলাই সনদ। জুলাই সনদে আমরা একমত। একটা গণঅভ্যুত্থান হয়েছে। এর মধ্য দিয়ে দুটো ক্ষমতা পেয়েছি– একটি সংশোধন অন্যটি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা। ক্ষমতা দিয়েছে গণঅভ্যুত্থান। সরকার পালিয়ে গেছে, তাই সাংবিধানিক সংকট তৈরি হয়েছে।’

আসন্ন জাতীয় নির্বাচনের বিষয় তুলে ধরে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘সামনের নির্বাচনে ভোট চাইতে গেলে মানুষ বলে, ভোট হবে তো ভাই? পিআর না মানলে উচ্চকক্ষ থাকার দরকার নেই। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিয়ে গণভোটের পক্ষে আমরা।’

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানে সবাইকে বৈধতা দেওয়া হয়েছে। সাংবিধানিকভাবে সরকার বদল হয়নি। এবি পার্টির পক্ষ থেকে সমঝোতার প্রস্তাব দিয়েছি। প্রধান উপদেষ্টা আদেশ আকারে জারি করতে পারেন। এজন্য একটা গণভোট হতে পারে। গণভোটের মাধ্যমে মতামত নেব। সাংবিধানিক বিতর্ক তোলা হচ্ছে... এই সংকট সাংবিধানিক না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X