কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৭ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

তারা মশা মারতে পারে না, মানুষ মারতে পারে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা

ডেঙ্গু মোকাবিলায় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীরা হাসপাতালে সিট পায় না। তারা (সরকার) চিকিৎসা দিতে পারে না। দুই পাশে দুই মেয়র, তার সঙ্গে যে কাউন্সিলররা তারা মশা মারতে পারে না, মানুষ মারতে পারে, টাকা লুট করতে পারে।’

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিরপুর ১১ নম্বর সেকশনের ঢাল থেকে শুরু হয় এই কার্যক্রম।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফির প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, ‘সর্বক্ষেত্রে এই সরকার ব্যর্থ। একটা সরকারের জনপ্রিয়তা কতটা তলানিতে গেলে তারা আজকে সেলফি প্রচার করে নিজেদের অস্তিত্ব জাহির করছে। বুঝতে হবে—এই সরকার অত্যন্ত দুর্বল। দুদিন আগে যিনি (প্রধানমন্ত্রী) বললেন আমেরিকা যাবেন না, আজকে তিনি অনুরোধ করে একটা সেলফি তুলে মনে করছেন বিশাল শক্তিমান হয়ে গেছেন। এই সেলফিনির্ভর সরকারকে আর ক্ষমতায় রাখার কোনো সুযোগ নাই।’

সরকার পতনের চলমান এক দফার আন্দোলন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা যে যুদ্ধে নেমেছি, শান্তিপূর্ণভাবে সেই যুদ্ধের সমাধান করতে চাই। যত বাধাই আসুক, জনগণের দাবি আদায় থেকে পিছপা হব না।’

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর। তিনি বলেন, ‘আজকে আমাদের নেত্রী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। সরকারি লোকেরা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়েও বাইরে চিকিৎসার সুযোগ পান। কিন্তু খালেদা জিয়া সেই সুযোগ পাচ্ছেন না।’

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সব মহানগরে তিন দিনের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি। গত সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। ঘোষিত এই কর্মসূচির আওতায় কেন্দ্রীয়ভাবে মঙ্গলবার নয়াপল্টনসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। বুধবার লিফলেট বিতরণের দ্বিতীয় দিন। বৃহস্পতিবার এই কর্মসূচির সমাপ্তি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১০

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১১

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১২

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৩

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৪

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৫

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৯

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

২০
X