রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের সঙ্গে যেমন সম্পর্ক চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘মানুষ তার অবস্থান থেকে স্থানান্তর হতে পারে। কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে (ভারত) সম্মান করতে চাই। একইভাবে প্রতিবেশীর কাছে থেকেও যথাযথ সম্মান চাই।’

গতকাল বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় এক মতবিনিময় সভায় অংশ নেন জামায়াত আমির। সেখানে ভারত প্রসঙ্গে জামায়াতের অবস্থান নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির আরও বলেন, ‘ভারত বাংলাদেশের চেয়ে ২৬ গুণ বড় একটি দেশ। তাদের সম্পদ, জনশক্তি আমাদের চেয়ে অনেক বেশি। আমরা তাদের তাদের অবস্থান বিবেচনায় সম্মান করতে চাই। কিন্তু আমাদের যে ছোট ভূখণ্ড ও ১৮০ মিলিয়ন (প্রায় ১৮ কোটি) জনগোষ্ঠী আছে, এটাকেও তাদের সম্মান করতে হবে। এটাই আমাদের দাবি।’

তিনি আরও বলেন, ‘যদি এটা হয়, তাহলে দুই প্রতিবেশী শুধু ভালোই থাকব না; এক প্রতিবেশীর কারণে আরেক প্রতিবেশী বিশ্ব দরবারে সম্মানিত হব।’

ভিন্ন ধর্মের মানুষের অধিকার কীভাবে নিশ্চিত করবেন, এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘গত ১৫ মাসে আমাদের ভূমিকার মাধ্যমে এর জবাব দিয়েছি। একটা বিষয় একেবারে পরিস্কার করতে চাই, গত ৫৪ বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মের মানুষের অভিবাসন হয়েছে। মুসলমানদেরও হয়েছে। আমরা জোর করে কোনোটা বন্ধের পক্ষে নই, আবার জোর করে কাউকে দেশ থেকে বিদায় করে দেওয়ারও পক্ষে নই।’

জামায়াত আমির বলেন, ‘আমরা এটাও অনুভব করি যে, কারও কাছে থেকে কেউ যদি ৫৪ বছরে অবৈধভাবে সম্পত্তি গ্রাস করে থাকে এবং এটার যদি প্রমাণ থাকে তাহলে আমরা ওই সম্পত্তি ফিরিয়ে দেওয়ার পক্ষে। এটা আমাদের অবস্থান।’

যুক্তরাষ্ট্র সফরে দেশটির কোনো শীর্ষ রাজনৈতিক নেতার সঙ্গে আলোচনা হতে যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘এই প্রশ্নটি বৃহত্তর স্বার্থে এড়িয়ে যাচ্ছি।’

দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X