কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৩ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ
সংসদে রওশন এরশাদ 

জাতীয় পর্টি নির্বাচনে অংশ নেবে

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ছবি : সংগৃহীত

সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, তারা আশা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে জাতীয় পর্টি অংশ নেবে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ২৪তম অধিবেশনের সমাপনী ভাষণে রওশন এরশাদ এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, তার দল জাতীয় পার্টি সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সকল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেন বলেই কখনোই নির্বাচন বয়কট করেননি।

রওশন এরশাদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হলেও উদ্বেগ কাটেনি। ইতোমধ্যে এটি পাস হয়েছে। তার আগে সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের মতামত নেওয়া যেত। অংশীজনদের সঙ্গে আলোচনার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মান দিয়ে এই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

রওশন এরশাদ আরও বলেন, করোনা মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক কিছুর দাম বেড়েছিল। কিন্তু বিশ্ব বাজারে এখন দাম কমেছে। দেশে নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় টিসিবির লাইন তীব্র, এটা এখন সাধারণ চিত্র। এখানে যুক্ত হচ্ছে মধ্যবিত্ত। প্রবৃদ্ধি বাড়াতে পদক্ষেপ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি পদক্ষেপ জরুরি। না হলে মানুষের ওপর চাপ আরও বাড়বে। অস্থিরতা তৈরি হবে। বিশ্ব বাজারের দোহায় দিয়ে অর্থনীতির সংকটের কথা বলার অবকাশ এখন নেই। দেশে ডলার সংকট দীর্ঘদিনের। অনিয়মের কারণে ব্যাংক খাত বারবার আলোচনায় আসছে। ডলার সংকট কাটাতে উদ্যোগ নেওয়া জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X