কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৭ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সাইবার নিরাপত্তা আইন পাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

সাইবার নিরাপত্তা আইন পাসের প্রতিবাদে বিক্ষোভ করেছে যুবদল। ছবি : কালবেলা
সাইবার নিরাপত্তা আইন পাসের প্রতিবাদে বিক্ষোভ করেছে যুবদল। ছবি : কালবেলা

জাতীয় সংসদে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বিল পাসের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়।

মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। ওই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহসভাপতি মামুন হাসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, কেন্দ্রীয় সহসভাপতি জাকির সিদ্দিকী, জাকির হোসেন নান্নু, তরিকুল ইসলাম বনি, গোলাম মোস্তফা সাগর, দীপু সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন বাবলু, মুকিতুল আহসান রনজু, মো. আলমগীর হোসেন, ও. বি. আসাদ চৌধুরী নাহিদ, মো. শাহজাহান, মো. আক্তার হোসেন, মো. রেজাউল ইসলাম প্রিন্স, মো. মেহেদী হাসান নয়ন সহ যুবদল ঢাকা মহানগর দক্ষিণ ও এর অন্তর্গত বিভিন্ন থানার নেতারা।

নেতাকর্মীরা সাইবার নিরাপত্তা আইনকে চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী এবং দেশের একটি কালো আইন আখ্যা দিয়ে এই আইনটি অবিলম্বে বাতিলের দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X