কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিশেষ একটি প্রতীকে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে কোথায় আছে : মুরাদ

ধামরাইয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও মতবিনিময় সভায় কথা বলেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা
ধামরাইয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও মতবিনিময় সভায় কথা বলেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা

কোরআন বা হাদিসে কোথায় লেখা আছে বিশেষ কোনো প্রতীকে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে; আর না দিলে জাহান্নামে যেতে হবে?-এমন প্রশ্ন রেখেছেন ঢাকা-২০ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলার সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

তিনি বলেন, ভোটারদের বিভ্রান্ত করতেই একটি দল এই ধরনের বক্তব্য দিচ্ছে, যার সাথে ইসলাম ধর্মের কোনো সংযোগ নেই।

শনিবার (২৫ অক্টোবর) ঢাকা জেলার ধামরাইয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও জনগণকে সম্পৃক্তকরণ মতবিনিময় সভায় মুরাদ এসব কথা বলেন। ধামরাই উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই সভা হয়।

জনগণের ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন বলে উল্লেখ করেন ফেরদৌস মুরাদ। রাষ্ট্র সংস্কার বিষয়ে তিনি বলেন, আজকে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য যে প্রত্যাশা, সেটা হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, সেই সংস্কারের রূপরেখা প্রায় আড়াই বছর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিল। কাজেই বিএনপিকে সংস্কার শেখাতে হবে না। বিএনপি সংস্কারে বিশ্বাস করে।

ভালুম (কালামপুর) আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মাঠে অধ্যাপক এমএ জলিলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপি নেতা আবু তাহের মুকুট, খন্দকার আইয়ুব, হাজী লোকমান দেওয়ান, ইবাদুল হক জাহিদ খুররম চৌধুরী টুটুল, শাহজাহান হোসেন শিপু, ইসমাইল হোসেন সুমন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X