কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

তোমাদের আপা আর আসবে না, আ.লীগকে লায়ন ফারুক

বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে পতিত আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে। গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের উদ্দেশে লায়ন ফারুক রহমান বলেন, ২০০-১০০ টাকার জন্য গাড়িতে আগুন দিও না; মানুষ মেরো না। তোমাদের আপা আর আসবে না। পতিত আওয়ামী লীগ এ দেশে আর পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, আজ গণতন্ত্র ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। গণতন্ত্র ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মানে দেশ নিয়ে ষড়যন্ত্র। যারা নির্বাচনকে বানচাল বা বিলম্বিত করার চেষ্টা করছে, তাদের পরিণতি ভালো হবে না। সব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। জনগণের প্রচেষ্টায় সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। জনগণের ভোটাধিকার যারা বাধাগ্রস্ত করবে, জনগণ তাদের রুখে দেবে।

১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের বিগত ১৫ বছরের শাসনামলে দেশে অংশগ্রহণমূলক ও অর্থবহ কোনো নির্বাচন হতে দেয়নি। নির্বাচনের নামে প্রহসন করে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। সেই সঙ্গে তখন বাক-স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতাও নিয়ন্ত্রিত হয়ে পড়েছিল। সব মিলিয়ে দীর্ঘ দেড় দশক ধরে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ভূলুণ্ঠিত হয়েছে। চব্বিশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও দেশে গণতন্ত্র এখনো পূর্ণ প্রতিষ্ঠিত হয়নি। সেজন্য দেশে অবিলম্বে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।

সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X