সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আশাশুনিকে ইকোনমিক জোনে রূপান্তরের প্রতিশ্রুতি কাজী আলাউদ্দিনের

সাতক্ষীরার আশাশুনিতে গণসংবর্ধনায় বক্তব্য দেন কাজী আলাউদ্দিন। ছবি : কালবেলা
সাতক্ষীরার আশাশুনিতে গণসংবর্ধনায় বক্তব্য দেন কাজী আলাউদ্দিন। ছবি : কালবেলা

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, জনগণের রায় পেয়ে সংসদে নির্বাচিত হতে পারলে আশাশুনিকে একটি আধুনিক ইকোনমিক জোনে রূপান্তর করা হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার আশাশুনি উপজেলার চৌরাস্তার বালুর মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি বলেন, উপকূলীয় এ অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট সংস্কার, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, উন্নত স্বাস্থ্যসেবা, সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থার আধুনিকায়ন নিশ্চিত করা হবে।

কাজী আলাউদ্দিন আরও বলেন, জাতীয়তাবাদী বিএনপি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখনই দেশে উৎপাদন ও উন্নয়নের রাজনীতি শুরু হয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রার্থীরা জনগণের পাশে থেকে উন্নয়নের রাজনীতি ফিরিয়ে আনবে।

তিনি আশাশুনির দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার এবং প্রতিটি মসজিদ-মন্দির আধুনিকায়নের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি আরও জোরদার করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন।

এ সময় উপস্থিত ছিলেন আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা যুবদলের সভাপতি আবু জাহিদ সোহাগ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ ও আনারুল ইসলাম নন্টু, কালিগঞ্জ বিএনপির নেতা হাফিজুর রহমান শিমুল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১০

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১১

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১২

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৩

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৪

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৫

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৬

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৭

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৮

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৯

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

২০
X