কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান আমিনুল হকের

বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা

আগামীতে একটি সুন্দর, সৃজনশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

তিনি বলেছেন, মানবিকতার ভিত্তিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীতে কবি নজরুল একাডেমি স্কুলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ, একটি সৃজনশীল বাংলাদেশ, একটি শান্তিপূর্ণ বাংলাদেশের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। সমাজের প্রতিটি শ্রেণি—তরুণ, যুবক, বয়োবৃদ্ধ, বাবা-মা—সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজ পুনর্গঠন সম্ভব।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি, তবে দেশের প্রতিটি স্কুলে ক্লাস ফোর থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে।

শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকারের কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, জনগণের পাশে থেকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাই, যা গত ৫৪ বছরে দেখা যায়নি।

সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী, শিক্ষক ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মো. সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

১০

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১১

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১২

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৩

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৫

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৬

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৮

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১৯

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

২০
X