দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

যত ধরনের সংস্কার সবই বিএনপির ৩১ দফায় আছে : ডা. জাহিদ

দিনাজপুরের সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
দিনাজপুরের সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কয়েকটি দল সংস্কার নিয়ে আন্দোলন করছে। নতুন করে সংস্কারের জন্য আন্দোলনের কোনো প্রয়োজন নেই। যত ধরনের সংস্কার সবই বিএনপির ৩১ দফায় আছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে দিনাজপুরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি এ মতবিনিময়ে সভার আয়োজন করে।

এ সময় ডা. জাহিদ বলেন, এই প্রজন্মের ধারণা বুঝতে না পারলে আমরা এগিয়ে যেতে পারবো না। তাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, কৃষির আধুনিকায়ন, শিক্ষা, স্বাস্থ্য, পল্লী বিদ্যুতের আধুনিকায়ন, গারমেন্টস ব্যবসাসহ সবকিছুর সূচনা করেছিলেন শহীদ জিয়া। দেশে যত উন্নয়ন ও সংস্কার হয়েছে সবই বিএনপি করেছে। শহীদ রাষ্টপতি জিয়া করেছেন। দেশে এতসব পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনেও অবদান ছিল শহীদ জিয়ার। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দেওয়ার কারণেই শহীদ জিয়া মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন।

তিনি আরও বলেন, একটা সময় ছিল, যখন এক কৌটা দুধের জন্য সারাদিন দাঁড়িয়ে থাকতে হতো। এক পিস কাপড়ের জন্য অনেকের দ্বারে দ্বারে ঘুরতে হতো। আমাদের সেই দিনগুলোকে স্মরণ রাখতে হবে। ইতিহাস সৃষ্টি করা যায় না, ধারণ করতে হয়। আমাদেরকে কুশাসন থেকে বের হয়ে সুশাসনের দিকে আসতে হবে। পানি ঘোলা করে স্বৈরাচার ফিরে আসার পথকে প্রশস্ত করা যাবে না। এই সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ না করার কারণে এগিয়ে যেতে পারছেন না।

ডা. জাহিদ বলেন, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে কথা বলা নেত্রীর নাম বেগম খালেদা জিয়া। তাই আগামী নির্বাচনে দিনাজপুর সদর আসন থেকে বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। কারণ বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের আশা ও আস্থার স্থল। বেগম খালেদা জিয়া এ যাবৎ ২৩টি নির্বাচন করেছেন, এই সব কটিতেই তিনি বিজয়ী হয়েছেন। আগামী নির্বাচনে বেগম জিয়াকে বিজয়ী করতে দলমত সবার সাহায্যে ও সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বীরমুক্তিযোদ্ধা মকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ মো. আবু বকর সিদ্দিক, হাবিপ্রবির শিক্ষক প্রফেসর ড. সাইফুল হুদা, ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্যসচিব মোহাম্মদ জিয়াউর হক জিয়া, বিশিষ্ট নাগরিক শাহে মবিন জিন্নাহ, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, সোজা-উর-বর চৌধুরী, ইমাম মাশায়েখ প্রতিনিধি মুফতি বেলাল হোসেন, দিনাজপুর জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. আব্দুল হালিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X