শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

উদ্বোধনের পর ধসে পড়ল সেতু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি চালু হওয়া দৃষ্টিনন্দন একটি আইকনিক সেতু এবার চোখের পলকেই হুড়মুড় করে ভেঙে পড়েছে। পাহাড়ি উপত্যকা অধ্যুষিত এলাকায় অবস্থিত এ সেতুটি দুটি গুরুত্বপূর্ণ এলাকার মাঝে সংযোগ স্থাপণ করেছিল। কিন্তু নৈসর্গিক এমন সৌন্দর্যের মাঝেই মঙ্গলবার ঘটে যায় ভয়াবহ ওই ঘটনা।

দক্ষিণপশ্চিম চীনের শান্ত এই এলাকায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই পথে চলাচলকারী গাড়ির দীর্ঘ জট জমে যায় সেতুর দুপাশেই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, দৃঢ়ভাবে নদীর ওপর দাঁড়িয়ে থাকা সেতুটি হঠাৎ করেই ভেঙে টুকরো টুকরো হয়ে পাহাড়ের কোল গড়িয়ে সোজা নদীর মধ্যে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার, সিচুয়ান প্রদেশের হংছি ব্রিজে। সাম্প্রতিক সময়ে চালু হওয়া এই ৭৫৮ মিটার দীর্ঘ সেতুটি সিচুয়ান থেকে তিব্বত পর্যন্ত সংযোগ সড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল।

সোমবার সেতুর কাছাকাছি সড়কে ফাটল দেখা দেওয়ার পর প্রশাসন আগেভাগেই যান চলাচল বন্ধ করে দেয়। আর ঠিক পরদিনই এক ভয়াবহ ভূমিধসের ফলে সেতুর একটি বড় অংশ পুরোপুরি ধসে নদীর মধ্যে পড়ে যায়। সৌভাগ্যবশত, এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভিডিও ফুটেজে আরও দেখা গেছে, কংক্রিটের টুকরো গড়িয়ে পড়ছে পাহাড়ের ঢালে, আর চারদিক ধুলোর কুয়াশা ঢেকে যাচ্ছে।

এই সেতুটি নির্মাণ করেছিল সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ, যার কাজ শেষ হয়েছিল এ বছরের শুরুর দিকেই। চীন গত কয়েক দশকে পাহাড়ি অঞ্চলে দ্রুত সেতু নির্মাণের ক্ষেত্রে একের পর এক রেকর্ড সৃষ্টি করেছে। কখনো কখনো তাদের এই উন্নয়ন মুগ্ধ করেছে সবাইকে। কিন্তু এমন ধ্সের রেকর্ডও কম নয়, ফলে তাদের নির্মাণের স্থায়িত্ব নিয়ে প্রশ্নও থেকে গেছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যমুনার পানি বৃদ্ধি: আমনের বীজতলা তলিয়ে বিপাকে কৃষক

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

১০

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

১১

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

১২

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

১৩

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

১৪

টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু, ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক 

১৫

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

১৬

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএসএ সদর

১৮

যেভাবে ফাইনালের ভেন্যুতে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি

১৯

চুরির অভিযোগ, শাস্তি হিসেবে যুবককে পড়তে হলো ১শ রাকাত নামাজ

২০
X