গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:১০ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগের একটি পিকআপ ভ্যানে পেট্রল বোমা হামলা। ছবি : কালবেলা
গোপালগঞ্জে গণপূর্ত বিভাগের একটি পিকআপ ভ্যানে পেট্রল বোমা হামলা। ছবি : কালবেলা

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে এসব ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের নিক্ষেপ করা এ পেট্রল বোমায় আগুন লেগে গণপূর্ত বিভাগের একটি পিকআপ ভ্যান পুড়ে যায়।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেওয়াল ও একটি পিকআপ ভ্যানে অন্তত ১০টি পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়িটিতে আগুন ধরে যায়। পরে অফিসের গার্ড টের পেয়ে আশপাশের লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ছাড়াও গভীর রাতে সদর উপজেলার গ্রামীণ ব্যাংক উলপুর শাখার ভবন লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, গভীর রাতে কালো রঙের একটি মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা ৫-৬টি পেট্রল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে ১টি বোমা বিস্ফোরিত হয়। তবে গ্রামীণ ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X