বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সরকার একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে : ডা. তাহের

বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নিরপেক্ষ নেই। নির্বাচন দিয়ে যেনতেনভাবে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে তারা।’

শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে সমমনা ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের যে বাধ্যবাধকতা রাখা হয়েছিল, প্রধান উপদেষ্টার ভাষণে সেটা উপেক্ষিত হয়েছে।’

রোববার (১৬ নভেম্বর) ৮ দলের বৈঠকের পর ৫ দফার বিষয়ে নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান জামায়াতের নায়েবে আমির।

এর আগে জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানানো হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এ সিদ্ধান্তে একটা সংকট তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যে সংকট নিরসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮টি সমমনা দল দাবি করে আসছি যে, গণভোটটা জাতীয় নির্বাচনের আগে করতে হবে। তাহলে এর আইনি ভিত্তিটা দৃঢ় হবে। এটা নিয়ে পরবর্তীতে আদালতে আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠবে না। সেই সংকট কিন্তু রয়েই গেল।’

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X