কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৩:১৫ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-৭ আসনে ৩১ দফার প্রচারণা মীর নেওয়াজের

মীর নেওয়াজ আলী নেওয়াজের প্রচারণা। ছবি : কালবেলা
মীর নেওয়াজ আলী নেওয়াজের প্রচারণা। ছবি : কালবেলা

বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণা চালিয়েছেন দলের কেন্দ্রীয় সহ-যুববিষয়ক সম্পাদক এবং ঢাকা-৭ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মীর নেওয়াজ আলী নেওয়াজ।

মঙ্গলবার ঢাকা-৭ সংসদীয় এলাকার বিভিন্ন ওয়ার্ডে এই লিফলেট বিতরণ করেন তিনি। লালবাগ ২৫ নং ওয়ার্ডের কেল্লার মোড় থেকে এই কর্মসূচি শুরু হয়ে ২৬ নং ওয়ার্ড ছাপড়া মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা হচ্ছে আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা। আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এই ৩১ দফা পুরোপুরি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায়ের মাধ্যমে জনগণের আংশিক বিজয় অর্জিত হয়েছে। দেশবাসী দ্রুততম সময়ে এই রায়ের বাস্তবায়ন চায়।

বিএনপির সহ-যুববিষয়ক এই সম্পাদক পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া সন্ত্রাসীদের হামলায় নিহত হওয়ায় ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো 

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১০

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১১

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১২

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৩

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৪

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৫

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৭

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৮

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৯

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

২০
X