কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সবার প্রতি ব্যক্তিগত চিকিৎসকের অনুরোধ

খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে সোমবার জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।

তিনি বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন বর্তমানে হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন।’

এদিকে তার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘ম্যাডাম কেবিনে চিকিৎসা টিমের নেতৃত্বে চিকিৎসাধীন আছেন। টিম প্রয়োজন মনে করলে টেস্ট করছেন। সেই টেস্টের ফলাফলের ভিত্তিতে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন।’

খালেদা জিয়া চিকিৎসক টিমের পর্যবেক্ষণে আছেন জানিয়ে তিনি আরও বলেন, দ্রুত আরোগ্য লাভের জন্য ম্যাডাম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের জানাচ্ছি, চেয়ারপারসন আলহামদুলিল্লাহ মেডিকেল বোর্ড তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন।’

তিনি আরও বলেন, দায়িত্বশীল কারও বক্তব্য ছাড়া দয়া করে কোনো তথ্য আমরা কেউ শেয়ার না করি। দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে, যেন চেয়ারপারসনকে আল্লাহ দ্রুত সুস্থ করে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X