চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন ঢাকাস্থ চায়না দূতাবাসের রাজনৈতিক পরিচালক ঝাং জিং। ছবি : কালবেলা
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন ঢাকাস্থ চায়না দূতাবাসের রাজনৈতিক পরিচালক ঝাং জিং। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকায় চীনা দূতাবাসের রাজনৈতিক পরিচালক ঝাং জিং ও রাজনৈতিক গবেষণা বিশেষজ্ঞ সুরাইয়া আক্তার।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম বাজারে জামায়াতের উপজেলা কার্যালয়ে এ মতবিনিময় হয়।

এ সময় চীনা দূতাবাসের রাজনৈতিক পরিচালক ঝাং জিং বলেন, জামায়াতে ইসলামী একটি শক্তিশালী ইসলামী দল। সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক রেখে বর্তমানে তারা শক্ত অবস্থানে রয়েছে। তিনি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ভূয়সী প্রশংসা করেন।

উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, সাবেক উপজেলা সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, ডা. মনজুর আহমেদ শাকি। এ সময় উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে চীনা দূতাবাসের কর্মকর্তারা গণঅভ্যুত্থানে শহীদ মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের জামসেদুর রহমান মিয়াজী, শ্রমজীবী শাকিল হোসেন, পৌর এলাকার চান্দিশকরা গ্রামের পুলিশের গুলিতে নিহত সাহাব উদ্দিন পাটোয়ারী, নির্যাতনের শিকার সুরুজ জামাল, নির্যাতনে দুই চোখ হারানো গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামের জহিরুল ইসলামের পরিবারের খোঁজখবর নেন।

জামায়াত নেতাদের সঙ্গে চীনা দূতাবাসের কর্মকর্তাদের মতবিনিময় বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, একটি রাজনৈতিক দলের সঙ্গে যে-কোনো দেশের কর্মকর্তাদের মতবিনিময় হতে পারে। এটা কোনো সমস্যা নয়। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। আশা করছি, বিএনপির সঙ্গেও তারা মতবিনিময় করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১০

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১১

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১২

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৩

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৪

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৬

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৭

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৮

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৯

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

২০
X