কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া সংগ্রাম ও সাহসের প্রতীক : কাজী বাশার

দোয়া মাহফিল। ছবি : কালবেলা
দোয়া মাহফিল। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ-বিষয়ক সহসম্পাদক ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কাজী আবুল বাশার বলেছেন, ‘গৃহবধূ থেকে জাতীয় রাজনীতিতে উঠে আসা খালেদা জিয়া হলেন সাহস, সংগ্রাম ও পরিবর্তনের প্রতীক। তিনি বহুবার ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, সময়ের অস্থিরতা পেরিয়ে বাংলা রাজনীতিতে নিজের অবস্থান গড়ে তুলেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি।’

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ওয়ারিস্থ যোগীনগরে নিজ কার্যালয়ে দোয়া মাহফিল-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী আবুল বাশার বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের আপোষহীন নেত্রী। দেশের অভূতপূর্ব উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। বিশেষ করে দেশের ক্রান্তিকালে তিনি জাতির অভিভাবক হিসেবে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া ও মিনতি করি যেন তিনি আমাদের নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে দ্রুত আরোগ্য দান করেন। খালেদা জিয়া যেন সুস্থ হয়ে ওঠেন এই দোয়া করি।’

দোয়া মাহফিলে বিএনপির বনবিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য মো. শরীফ হোসেন শরীফ এবং স্থানীয় মসজিদের ইমামসহ ওয়ারী থানার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X