মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কৃষকের ১২ হাজার তরমুজ চারা নষ্ট করল দুর্বৃত্তরা

নষ্ট হওয়া তরমুজ চারার সামনে কৃষক ফরিদ তালুকদার। ছবি : কালবেলা
নষ্ট হওয়া তরমুজ চারার সামনে কৃষক ফরিদ তালুকদার। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের ৭ শতক জমির প্রায় ১২ হাজার তরমুজ চারা স্প্রে দিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। ফলে স্বপ্ন ভেঙেছে ফরিদ তালুকদার নামের সৃজনশীল প্রান্তিক চাষির।

বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতের কোনো একসময় উপজেলার ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কৃষক ফরিদ তালুকদার আড়াই কড়া (আঞ্চলিক ভাষায়) জমিতে তরমুজের চারা রোপণ করেন। তার ঘাম ঝরানো পরিশ্রমে চারাগুলো বেড়ে ওঠার পাশাপাশি গাছের আকৃতি পেতে শুরু করেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে তিনি ক্ষেতের পরিচর্যা করতে গেলে সর্বনাশের দৃশ্য দেখতে পান। অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে তার ক্ষেতের চারায় রাসায়নিক স্প্রে ছিটিয়ে সব চারা নষ্ট করে দিয়েছে। রাসায়নিক স্প্রের প্রভাবে চারাগাছগুলো শুকিয়ে মাটিতে ঢলে পড়েছে।

ফরিদ তালুকদার হতাশার কণ্ঠে জানান, জমি লিজ নেওয়ার পাশাপাশি প্রিমিয়ার ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে তিনি তরমুজ চাষের প্রথম ধাপ শুরু (চারা তৈরি) করেছিলেন। এখন স্প্রে দিয়ে চারা নষ্ট করে দেওয়ার ফলে তার পুরো মৌসুমের স্বপ্ন ভেঙে গেছে। এ ছাড়া মানসিকভাবেও ভেঙে পড়েছেন তিনি।

তিনি বলেন, ক্ষেত দেখতে এসে দেখি সব চারা শুকিয়ে মরে গেছে। এখন বুঝতে পেরেছি কেউ স্প্রে মেরে ক্ষেত নষ্ট করে দিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন কালবেলাকে বলেন, বিষয়টি লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে শুনেছি। তবে তাকে কৃষি বিভাগ থেকে ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম কালবেলাকে বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। কৃষি অফিসের মাধ্যমে খোঁজ নিয়ে দেখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X